কসবা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য মো. শরিফুল হক টিটুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকা থেকে ব্যক্তিগত গাড়িসহ তাকে আটক করা হয়।
টিটু কসবা উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আলমাস ভূঁইয়া।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, টিটুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



