মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, গাড়িচাপায় গেল প্রাণ দুজনের

মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, গাড়িচাপায় গেল প্রাণ দুজনের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম
মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, গাড়িচাপায় গেল প্রাণ দুজনের

কুমিল্লার দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, ফজরের নামাজ শেষে বাড়ি থেকে প্রাতঃভ্রমণের (মর্নিং ওয়াক) উদ্দেশে বের হন এ দম্পতি। হাঁটার একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেই ছিটকে সড়কের পাশে পড়ে যান।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ