বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ঝিনাইদহ শহরসংলগ্ন পাগলাকানাই বেকাব্রিজ এলাকায়।

গ্রেফতার পলাশ হোসেন জেলার শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। তিনি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কাজ করেন।

টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান।

বাদীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারের সম্মতিতে সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের ওই স্কুলশিক্ষিকার সঙ্গে পলাশ হোসেনের বিয়ে হয়। ছয় বছর সংসার করার পর ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। এ সময় তাদের দুই বছর তিন মাস বয়সি একটি কন্যাসন্তান ছিল।

বিবাহবিচ্ছেদের পর ওই নারী তার শিশুকন্যাকে নিয়ে জেলা শহরসংলগ্ন পাগলাকানাই বেকাব্রিজ এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে কৌশলে সেখানে যান পলাশ। পরে শয়নকক্ষের দরজা খুলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীর চিৎকার শুনে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে এলে পলাশ পালিয়ে যান।

এ ঘটনায় গত ১২ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে পুলিশ পলাশ হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি আসাদুজ্জামান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ