বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ২

জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ২...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০৭ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০৭ পিএম
জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোসা. সিমলা ও মো. আনিসকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১৫ থেকে ২০ জনের একটি দল পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কাছে দেশীয় অস্ত্র, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল।

ফারুক হোসেন আরও বলেন, হামলায় রেল পুলিশের সদস্য নুরুল ইসলাম ও আশিক গুরুতর আহত হন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজনই জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ