শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বগুড়া সদর ও শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি এবং ডাকাতিতে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদরের গোলাম মোস্তফা (৪৬)।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে রায়গঞ্জের চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি সিলিন্ডারবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। রৌহা ব্রিজ এলাকায় পৌঁছলে ১৫-১৬ জনের একদল ডাকাত ধারালো অস্ত্রের মুখে চালক আসিফসহ অন্যদের জিম্মি করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে ষোলমাইল এলাকায় নিয়ে গিয়ে চালক ও সহকারীর কাছ থেকে মোবাইল ও নগদ ৮৬ হাজার টাকাসহ পুরো সিলিন্ডারবোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সিলিন্ডারের মালিক মো. শফিউল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ