শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কর্মদিবসের দাবি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। এবার দীপিকার দাবির প্রতি সমর্থন জানালেন অভিনেত্রী ইশিতা দত্ত। তার মতে, চলচ্চিত্রশিল্পে আট ঘণ্টা কাজের দাবি অযৌক্তিক নয়। বিশেষ করে, যেসব নারী সন্তান ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।

বর্তমানে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমা নিয়ে আলোচনায় থাকা ইশিতা দুই সন্তানের মা। দ্য ফ্রি প্রেস জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো অভিনেতা নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি জানালে তাকে সমালোচনা করা ঠিক নয়। প্রযোজনা সংস্থা চাইলে সেই দাবি মেনে নিতে পারে, আবার নাও পারে। কিন্তু দাবিটিকে অযৌক্তিক বলে বড় করে দেখানোই সমস্যার বিষয়।

ইশিতার ভাষায়, কেউ ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন, আবার কেউ কম সময় কাজ করতে চাইতে পারেন। আট ঘণ্টার কর্মদিবসের দাবি মেনে নেওয়া বা না নেওয়া প্রযোজনা সংস্থার নিজস্ব সিদ্ধান্ত। তবে এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়।

মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে ইশিতা বলেন, আপনার সন্তান হলে বুঝতে পারবেন, এর পেছনে কতটা সময় ও পরিশ্রম দিতে হয়।

অভিনেত্রী জানান, তিনিও একসময় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তবে সংশ্লিষ্ট প্রযোজকেরা তার পরিস্থিতি বিবেচনা করে তাকে কিছুটা আগে কাজ শেষ করে চলে যাওয়ার সুযোগ দিয়েছিলেন।

কেন আলোচনায় দীপিকার দাবি?

২০২৫ সালে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কর্মদিবসের দাবি ঘিরে বিতর্ক জোরালো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে দীপিকার সরে যাওয়ার পেছনে কর্মঘণ্টাসহ কিছু পেশাগত শর্ত নিয়ে মতপার্থক্য ছিল।

এরপর থেকেই চলচ্চিত্রশিল্পে কাজের সময়সীমা নিয়ে বিতর্ক শুরু হয়। বিক্রান্ত ম্যাসি, সাবা আজাদ ও অমৃতা পুরীসহ কয়েকজন অভিনেতা দীপিকার অবস্থানের প্রতি সমর্থন জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ