মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা

‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পিএম
‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— তাশরীফের মা

জুবায়ের আহমাদ তাশরীফ (ডানে ) ও তার মা (বাঁয়ে)।

হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে তার বাবার করা অভিযোগ অস্বীকার করেছেন তার মা। তিনি দাবি করেছেন, তাশরীফের বাবা হেদায়েতুল্লাহ ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন। ছেলের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে তিনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলেও দাবি করেন তাশরীফের মা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে তাশরীফের মা বলেন, তাশরীফের বাবা অনেকগুলো বিয়ে করেছেন। আমি তার ঘরে আসার সময় তিনি সাত-আটটি বিয়ে করেছিলেন। পরে জানতে পেরেছি, তিনি ১৭-১৮টি বিয়ে করেছেন।

তাশরীফের বাবা তার ভরণ-পোষণ করেন না এবং খোঁজখবর নেন না বলে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তার মা। তিনি বলেন, তাশরীফের নামে যেসব অভিযোগ হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সে এতটুকু উপরে উঠেছে, এটা তার বাবা মেনে নিতে পারছেন না। তিনি চান না তার ছেলে উপরে থাকুক। চাইলে ছেলের সঙ্গে মিলে সুন্দরভাবে চলতে পারতেন। কিন্তু তিনি অনেকের কথা শুনে চলেন।

তাশরীফ প্রতি মাসে তার বাবাকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন বলেও দাবি করেন তার মা। তিনি বলেন, সম্প্রতি ঝগড়াঝাটির কারণে দু-তিন মাস ধরে টাকা দেওয়া বন্ধ রয়েছে। এ কারণেই তার বাবা ছেলের নামে এমন মিথ্যা অভিযোগ করছেন। মূলত তিনি চান না তার ছেলে এত উপরে উঠুক আর তিনি নিচে থাকেন।

অন্য মানুষের কথায় তাশরীফের বাবা ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে অভিযোগ করেন তার মা। তিনি বলেন, মানুষ তাকে বলে, তোর ছেলে এত উপরে থাকবে আর তুই এভাবে থাকবি কেন? মানুষের এসব কথা শুনে তিনি তাশরীফের সঙ্গে দূরত্ব তৈরি করেন।

তাশরীফের মা আরও বলেন, আমার ছেলে তার বাবার বাড়িতে গেলে একমুঠো ভাত পায় না। তাশরীফের সৎ মা আছেন। তিনিও হয়তো বুদ্ধি-পরামর্শ দেন। এসব কথা শুনে মাওলানা হেদায়েতুল্লাহ এই ষড়যন্ত্র করেছেন। আবার যখন তাশরীফ তাকে টাকা দেবে, তখন সব ঠিক হয়ে যাবে।

তার স্বামীর বিরুদ্ধে অর্থের প্রতি অতিরিক্ত লোভের অভিযোগ তুলে তাশরীফের মা বলেন, তিনি একজন টাকার লোভী। তিনি আমাকেও আমার বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য চাপ দিতেন। আমাকে অত্যাচার করতেন।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তার বাবা মাওলানা হেদায়েতুল্লাহ।

ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করলেও এখন তিনি তার খোঁজখবর নেন না বলে অভিযোগ করেছেন হেদায়েতুল্লাহ। অসুস্থতার সময় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পাওয়ার কথাও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ