বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএম
সুজানের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা হৃতিকের

বলিউড অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের জন্মদিন ছিল ২৬ অক্টোবর। বিশেষ এই দিনে সাবেক স্ত্রীকে শুভেচ্ছা জানাতে পারেননি তিনি। তবে দুদিন পর ঠিকই শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন হৃতিক রোশন। সেখানে সুজান খানের নানা প্রশংসা করেছেন এবং তার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাবেক স্ত্রী সুজান খানের বেশ কিছু ছবি পোস্ট করেছেন হৃতিক রোশন। সেখানে অভিনেতা লিখেছেন— ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এ শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা— সুজান।’ তিনি বলেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সবসময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।

সুজানের ভূয়সী প্রশংসা করে হৃতিক রোশন আরও লিখেছেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’ তিনি বলেন, তুমি যেভাবে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছ, তা নিয়ে আমি গর্বিত। সত্যিই, তোমার মধ্যে মায়ের চেতনা বেঁচে আছে।

সুজানের ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্য কামনা করে এ অভিনেতা বলেন, ‘তোমার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি। তোমার স্বপ্নের মতো পৃথিবীর প্রতিটি শহরে ছড়িয়ে পড়ুক দ্য চারকোল প্রজেক্ট।’ তিনি বলেন, ‘আমার প্রত্যাশা— এ বছর তোমার জীবনে যেন সেই ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরী মুহূর্তগুলো ফিরে আসে, যা তুমি নিঃসংকোচে ও সুন্দরভাবে তোমার চারপাশের মানুষকে দিয়ে থাকো।

হৃতিক রোশনের এ শুভেচ্ছাবার্তা আপ্লুত হয়েছেন সাবেক স্ত্রী সুজান খানও। তিনি মন্তব্যের ঘরে লিখেছেন— ‘অনেক অনেক ধন্যবাদ, রাই! আমাদের রে ও রিদজের জন্য চমৎকার অভিভাবকত্বের জয় হোক। আমাদের সবার সামনে আরও সুখের সময় ও উজ্জ্বল হাসি অপেক্ষা করুক— তোমার, সাবার (হৃতিকের বর্তমান প্রেমিকা), আমার ও আরসলানের (সুজানের বর্তমান প্রেমিক)।

উল্লেখ্য, বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খান দীর্ঘ ১৪ বছর সংসার করেছিলেন। ২০১৪ সালেই আলাদা হয়ে যান তারা। তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের সূত্রে এখনো জুড়ে রয়েছেন তারা। আবার নিজেদের মধ্যেও আছে সুসম্পর্ক।

সুজান খানের সঙ্গে বিচ্ছেদের অনেক দিন পর নতুন প্রেমে জড়িয়েছেন হৃতিক রোশন। অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ২০২১ সাল থেকে তারা সম্পর্কে ডুবে আছেন। অন্যদিকে অভিনেতা আরসলান গনির সঙ্গে প্রেমে আছেন সুজান খান। তারা ২০২২ সাল থেকে প্রেম করছেন বলে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ