বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:০৯ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:০৯ পিএম
টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়েছেন।

এর প্রতিবাদে ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দুপুর ২টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবির। তিনি তা’মীরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথমবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।

দুপুরে মাদ্রাসার পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তার সহপাঠীরা বিক্ষোভ শুরু করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

পথচারী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘টঙ্গী বাজারে লোহা কিনতে গিয়ে ফেরার পথে যানজটে আটকে গেছি। চৌরাস্তায় যাব। দুই ঘণ্টা ধরে বাসে বসে আছি।

জোসনা বেগম বলেন, ‘কলেজ গেট থেকে বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছি। বাচ্চার সঙ্গে স্কুলব্যাগ রয়েছে। খুব কষ্ট হচ্ছে।

অটোরিকশাচালক মোশাররফ জানান, অবরোধের কারণে তার আয় হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ