বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৫ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী ফ্লাইট বিজি ৩৭৭ নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন যাত্রীদের জানান, একটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন।

সূত্র আরও জানায়, প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, প্রকৌশলীরা ত্রুটি সমাধানে কাজ চালিয়ে যাওয়ায় বিমানটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, একটি সমস্যা হয়েছে। আমরা আশা করছি, এর সমাধান হবে।

ফ্লাইটটি ঢাকা-নারিতা রুটে বিমানের নতুন চালু করা বৃহস্পতিবারের ফ্লাইট। ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনার কথা ছিল।

বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম এর আগে জানিয়েছিলেন, জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের অতিরিক্ত ফ্লাইটে দেশে ফিরবেন।

বিমান চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় শুরু করে। প্রথমে সপ্তাহে এক দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হতো।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ