বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪৩ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৬:৪৩ পিএম
রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল।

টেনিস কোর্টকে বিদায় জানানোর দুই বছর পর নতুন ভূমিকায় দেখা যেতে যাচ্ছে স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদালকে। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে নাদালকে পরিচালনা পর্ষদের সদস্য করার প্রস্তাব দেওয়ার কথা জানায় রিয়াল মাদ্রিদ। ক্লাবের আমন্ত্রণ পাওয়ার পর তা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন সাবেক এই টেনিস তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছোটবেলায় রিয়াল মাদ্রিদের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে ক্লাবকে ধন্যবাদ জানান নাদাল। ৪০ বছর বয়সি এই কিংবদন্তি বলেন, ‘পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। নতুন এই দায়িত্বে অনেক কিছু শেখার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চাই।

নাদালকে বোর্ডে স্বাগত জানিয়ে রিয়াল মাদ্রিদও সন্তোষ প্রকাশ করেছে। ক্লাবটির ভাষ্য, ক্রীড়াঙ্গন ও ব্যক্তিগত জীবনে অসাধারণ গুণাবলির অধিকারী একজন ব্যক্তিত্বকে পরিচালনা পর্ষদে যুক্ত করতে পারা তাদের ও সমর্থকদের জন্য গর্বের বিষয়। নতুন দায়িত্বে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে তারা।

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা। এর মধ্যে রেকর্ড ১৪ বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। পাশাপাশি তার অর্জনের ঝুলিতে রয়েছে ৩৬টি মাস্টার্স শিরোপা ও দুটি অলিম্পিক স্বর্ণপদক।

নাদালের প্রতিভা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ও বিনয়েরও প্রশংসা করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ও সতীর্থদের প্রতি সম্মান এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে কোর্টের ভেতরে-বাইরে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে বলে উল্লেখ করেছে ক্লাবটি।

আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে নাদালের নিয়োগ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেটি অনুমোদিত হলে টেনিসের কিংবদন্তি এই তারকার নতুন অধ্যায় শুরু হবে স্প্যানিশ ক্লাবটির প্রশাসনিক কাঠামোয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ