বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

অভ্যুত্থানের পরদিন কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

অভ্যুত্থানের পরদিন কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
অভ্যুত্থানের পরদিন কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেফতার করেছে এসআরবি-১১।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মেঘনা টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর এসআরবি-১১ হেডকোয়ার্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি চৌকস দল রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামের আবু তালেবের ছেলে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৩ সালের ৯ জুলাই থেকে আবু মোকারম কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিতে ৬ আগস্ট সকালে কারাবন্দিরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়, যার মধ্যে মোকারমও ছিলেন। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআরবির ওই কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ