বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলামসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার তথ্য পান তারা। এরপর সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‘এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি,’ বলেন সাইফুল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ