কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহসিনা আহমেদ মারা গেছেন।
আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি সৈয়দ আবু কাওসারের স্ত্রী ওসংবাদমাধ্যমের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তাসনিম মহসিন মিশুর মা।
তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এর পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।






