কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাড়ির সামনে বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
জাকিয়া সুলতানা মমো নামের ওই শিক্ষার্থী বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, শিক্ষার্থীর হাত ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ছুরিকাঘাতের ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে জাকিয়া বাসায় ফেরেন। ভেতর থেকে গেট খোলার জন্য তিনি অপেক্ষা করছিলেন। এ সময় স্থানীয় বখাটে ইমন তাকে ছুরিকাঘাত করে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘ইমন বেশ কিছু দিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। কে জানত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে সে এভাবে হামলা করবে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মণ্ডল বলেন, ‘জাকিয়া ওদের ব্যাচের সেরা শিক্ষার্থীদের মধ্যে একজন।






