অর্থনীতি ও বাণিজ্যস্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম কমিয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।














