প্রকৃতি প্রতিনিয়ত ভেঙে গড়ে। একদিকে নদীর ভাঙনে জমি হারাচ্ছে মানুষ, অন্যদিকে সাগরের মোহনায় পলি জমে সৃষ্টি হচ্ছে বিশাল চর ও সম্ভাব্য নতুন ভূখণ্ড। নেদারল্যান্ডসের ডাইক প্রযুক্তির মতো আধুনিক ক্রস ড্যাম নির্মাণের মাধ্যমে এই নতুন জমিকে স্থায়ী ভূমিতে রূপান্তরের এক মেগা পরিকল্পনা বাস্তবায়নাধীন।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, জেগে ওঠা এই চরগুলোতে পরিকল্পিত বনায়ন এবং মাটি বা স্থিতিশীল করার কাজ চলছে। পরিবেশের ক্ষতি না করে এই ভূমিতে টেকসই কৃষি, লবণ উৎপাদন ও গভীর সমুদ্রবন্দরের সহায়ক লজিস্টিকস হাব গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে জমি হারানোর যে শঙ্কা তৈরি হয়েছিল, এই প্রাকৃতিক ভূমি পুনরুদ্ধার কর্মসূচি তার সফল জবাব হতে পারে।


