মদিনা সনদে সকল ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দিয়ে বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহানবী (সা.)। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, 'ধর্মে কোনো জোরজবরদস্তি নেই।'
কোনো অমুসলিম নাগরিকের ওপর জুলুম করা বা তাদের উপাসনালয়ে আঘাত করা কঠোরভাবে নিষিদ্ধ। শত শত বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছেন।
ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধভাবে এই সম্প্রীতির আবহ বজায় রাখার এবং কোনো অপশক্তিকে ধর্মের নামে বিভেদ সৃষ্টির সুযোগ না দেওয়ার আহ্বান জানান।



