যাকাত কোনো দয়া বা অনুদান নয়, এটি ধনীদের সম্পদে বঞ্চিত ও দরিদ্র মানুষের আল্লাহ নির্ধারিত ন্যায্য অধিকার। নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হলে বছরান্তে শতকরা আড়াই ভাগ অর্থ সঠিক খাতে বিতরণ করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ।
পরিকল্পিত উপায়ে যাকাতের অর্থ দিয়ে দরিদ্র পরিবারকে রিকশা, সেলাই মেশিন, গাভী কিংবা ছোট ব্যবসার পুঁজি করে দিলে তারা চিরতরে অভাবমুক্ত হতে পারে। এভাবে একসময়ের যাকাত গ্রহণকারী পরবর্তীকালে যাকাত দাতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়।
ইসলামিক স্কলাররা বলেন, প্রতিটি স্বচ্ছল ব্যক্তি যদি সততার সাথে হিসাব করে যাকাত পরিশোধ করেন, তবে দেশে কোনো মানুষ অনাহারে বা বিনা চিকিৎসায় থাকবে না।



