রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা
সারাদেশ

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ স্বর্ণ-রৌপ্যালঙ্কারসহ ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা সোমবার সরকারি ট্রেজারি থেকে বের করে ওজন ও গণনার কাজ সম্পন্ন করা হয়েছে। পরে নগদায়ন করে বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানান গেছে।

দিনব্যাপী ওজন ও গণনার কাজে ১০ জন স্বর্ণ ব্যবসায়ী এবং রূপালী ব্যাংকের ১০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। দিনভর প্রচেষ্টায় সোনা ও রূপার পরিমাপ শেষ হলেও বৈদেশিক মুদ্রার বিস্তারিত হিসাব ও নগদায়ন সম্পন্ন করতে বেগ পেতে হয়।

সোমবার সকাল পৌনে ১০টায় শুরু হওয়া কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার মধ্যেই সোনা ও রূপার ওজন সম্পন্ন হয়। এতে ১ হাজার ৪৪ ভরি (১২ কেজি ১৭৪ গ্রাম) স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি (১২ কেজি ৬৯০ গ্রাম) রূপা পাওয়া গেছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।

তবে রাত ১০টা পর্যন্ত গণনা চালিয়ে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা ও কয়েন বাছাই করা সম্ভব হলেও স্থানীয়ভাবে তা বাংলাদেশি মুদ্রায় তাৎক্ষণিক নগদায়ন করা সম্ভব হয়নি।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী জানান, বাছাই শেষে মার্কিন ডলার ৮ হাজার ৫৭, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪, মালয়েশিয়ান রিঙ্গিত ২৯ হাজার ৬৬২, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০, কুয়েতি দিনার ৭৬৭ দশমিক ৫, ওমানি রিয়াল ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩, বাহরাইন দিনার ৩৩৩, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮, গ্রেট ব্রিটেন পাউন্ড ১ হাজার ২২০, ইউরো ৫ হাজার ২৪৫, অস্ট্রেলিয়ান ডলার ৫৫৫, কানাডিয়ান ডলার ২৫, মালদ্বীপিয়ান রুপিয়া ৯০০, জর্ডান দিনার ৯২, ভারতীয় রুপি ৩৭ হাজার ৮৭৭ এবং চাইনিজ ইউয়ান ৩০৫টি পাওয়া যায়।

মঙ্গলবার বিকালে যোগাযোগ করা হলে বৈদেশিক মুদ্রা গণনায় প্রধান দায়িত্ব পালনকারী রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী সাংবাদিকদের বলেন, এসব বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় মান নির্ধারণ ও নগদায়নের জন্য ঢাকায় রূপালী ব্যাংকের প্রধান বৈদেশিক শাখায় পাঠানো হয়। এসব মুদ্রা নগদায়ন করে সর্বমোট ৬৪ লাখ ১৭ হাজার ৮৬৮ টাকা ৭৯ পয়সা পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি এবং রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে কড়া পুলিশ পাহারায় এসব বৈদেশিক মুদ্রা ঢাকায় পাঠানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

পরবর্তী সংবাদ

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২৩০ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৮ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১৩০ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৪ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৬ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM