শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে একদল মাদককারবারি। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—রেলওয়ে পুলিশের সহকারী ট্রাফিক সার্জেন্ট নুরুল হক ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, বিকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে শিমলা (২২) ও আনিস (১৮) নামে দুজনকে ৫৮টি ইয়াবাসহ আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাদের রেল স্টেশনসংলগ্ন ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই ১০-১২ জনের একদল মাদককারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আটক দুই মাদককারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় হামলাকারীদের রামদায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ও সদর মেট্রো থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটক মাদককারবারিদের কাছ থেকে ৫৮টি ইয়াবা ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঢাকার রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ