শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, এখন গ্যাস পাচ্ছি না: বিমানমন্ত্রী

দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, এখন গ্যাস পাচ্ছি না: বিমানমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ পিএম
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, এখন গ্যাস পাচ্ছি না: বিমানমন্ত্রী

দেশে গ্যাস সংকটসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ব্যাপক সমালোচনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ‘১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ক্ষতি করছে। দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, এই ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না। সরকারি কর্মকর্তারা এটা বুঝতে পেরেছেন, মানে উনারা এটা জানেন, এই যে এখন গ্যাস পাচ্ছি না।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী আরও বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) হয়তো চিন্তা করেছিল অন্য ধরণের। তারা চেয়েছিল দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকুক। তাহলে তারা লিঙ্গার (সমস্যা দীর্ঘস্থায়ী) করে অনেক দিন থাকতে পারবে। যাতে নির্বাচন না হোক সেরকম একটা প্রক্রিয়া ছিল। যাই হোক মহান আল্লাহ তায়ালা আমাদের উদ্ধার করেছে।

তিনি বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজে জড়ালে তাকে বহিষ্কার করতেও প্রস্তুত রয়েছে দল। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ