মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে: আইজিপি

সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে: আইজিপি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএম
সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে: আইজিপি

প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ সোমবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন উপলক্ষে রাজধানীর চকবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটা করব।

তিনি বলেন, কে আসবে, আপা কবে আসবে, কী হবে—সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব।

পুলিশপ্রধান বলেন, আমরা যদি লাঠিপেটা করি, বলবে আমরা ফ্যাসিস্ট পুলিশ, যদি নীরবে থাকি তাহলে বলবে দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে, এমপাওয়ার করতে হবে।

সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন। এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন।

তিনি জনগণকে পুলিশের বিরুদ্ধে গুজব বা মিথ্যা অভিযোগে বিশ্বাস না করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তারের বিষয়ে ১০১ নাগরিকের দেওয়া বিবৃতির বিষয়ে আইজিপি বলেন, স্বাধীনতা থাকা মানে এই নয় যে আপনি যা খুশি করতে পারবেন। আপনাকে আইনের সীমার মধ্যে থাকতে হবে এবং এই দেশের নৈতিকতা ও মূল্যবোধ অনুযায়ী সমাজে আচরণ করতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ