মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএম
দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

রাজশাহীর দুর্গাপুরে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বহনকারী ভ্যানচালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার উজানখোলসি শেখের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, একটি অটোতে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন সুকুমার নামের একজন অটো ভ্যানচালককে আটক করেন। খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা ঘটনাস্থলে গিয়ে আটক সার জব্দ করেন ও ভ্যানচালক সুকুমারকে এক হাজার জরিমানা করেন। টাকা পরিশোধের পর সুকুমার মুক্তি পান। তবে কোন ডিলারের কাছ থেকে সারগুলো কেনা হয়েছিল তা নিয়ে প্রশাসন কোনো খোঁজ নেয়নি।

ভ্যানচালক সুকুমার জানান, অপরিচিত এক যুবক দুর্গাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে ২০ বস্তা সার তাহেরপুর বাজারের তিন রাস্তা মোড়ে পৌঁছে দেওয়ার জন্য তার ভ্যান ভাড়া করেছিলেন। তিনি সার নিয়ে সেদিকেই যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা ভ্যানের গতিরোধ করে সার আটকান।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ