মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএম
নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) শায়েস্তা খান সড়কে উচ্ছেদের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হকারদের ধস্তাধস্তি ও ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময়ে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান পৌঁছলে তাকে অবরুদ্ধ করে রাখেন হকাররা। তার ওপর হামলার চেষ্টাও করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

রোববার রাতে শায়েস্তা খান সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ অক্টোবর রাত ৯টায় শায়েস্তা খান সড়কে কয়েকটি ভ্যানগাড়ির মালামাল জব্দ করা হয়। একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে যান এবং উচ্ছেদ কর্মীদের মারধর করতে থাকেন। সেই সঙ্গে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন ও তার ওপর হামলার চেষ্টা করেন। তখন সিটি করপোরেশনের উচ্ছেদকারী দলের সদস্য ও নেতাকর্মীরা সাখাওয়াতকে ঘিরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এ সময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। সেই সঙ্গে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, প্রশাসক উচ্ছেদ অভিযানে এসেছিলেন। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানাননি। তিনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর আমাদের সংবাদ দিলে আমি ও আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাই। সেই সঙ্গে পরিবেশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ