বিচ্ছেদের পথে হাঁটছেন গায়িকা কনিকা কাপূর। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি জানালেন, স্বামী গৌতম হাথীরমানীর সঙ্গে আর এক ছাদের নীচে থাকছেন না। উভয়ের সম্মতিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত, জানিয়েছেন গায়িকা।
ইনস্টাগ্রামের স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন কনিকা। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, অনেক ভেবেচিন্তে আমরা স্বামী-স্ত্রী হিসাবে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।
গৌতমের আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়ে গায়িকা অনুরোধ, আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করবেন। এই সময়ে আমাদের প্রতি সহানুভূতিশীল থাকবেন।
গৌতমের সঙ্গে কনিকার বিয়ে হয়েছিল ২০২২ সালের মে মাসে। তাদের বিয়ের ছবি ও ভিডিও সে সময়ে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিল। তবে চার বছরের মাথায় সেই সম্পর্কে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিলেন দুজনে।
কনিকার জীবনে এর আগেও এক বার বিবাহবিচ্ছেদ ঘটেছে। ১৯৯৯ সালে রাজ চন্ডোকের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম স্বামীর সঙ্গে কনিকার তিন সন্তান রয়েছে। দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ। প্রথম সংসার ভাঙার পরেই গানের জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন কণিকা।






