বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ

সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ

সাভারে এক ইতালিপ্রবাসী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিখোঁজ কাজী জাবের (৩৪) সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে জাবের। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ইতালিতে থাকেন। গত ৫ অক্টোবর পরিবার নিয়ে বাংলাদেশে আসেন।

বাচ্চু কাজী সাংবাদিকদের বলেন, গতকাল সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন জাবের। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ।

তিনি বলেন, রাত ১১টার দিকে ইমো অ্যাকাউন্টে একটি বার্তা পাঠায় জাবের। তাতে লেখা ছিল, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব।’ এরপর থেকে আর কোনো যোগাযোগ করেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ