বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিনা টিকিটের যাত্রীকে আটকানোয় স্টেশন মাস্টার ও টিসির ওপর হামলা

বিনা টিকিটের যাত্রীকে আটকানোয় স্টেশন মাস্টার ও টিসির ওপর হামলা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
বিনা টিকিটের যাত্রীকে আটকানোয় স্টেশন মাস্টার ও টিসির ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণকারী এক যাত্রীকে আটকানোয় স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা এক কর্মকর্তা ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্টেশন মাস্টারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম মিয়াসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্মচারী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন থেকে নামা এক যাত্রীর টিকিট না থাকায় স্টেশনের গেটে আটকান টিসি সঞ্জিত মণ্ডল। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যাত্রীকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পরে ওই যাত্রীর ফোন পেয়ে ১০ থেকে ১২ জন ফাঁড়িতে জড়ো হন। ওই যাত্রী নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে এসআই শাহআলম মিয়া বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে ওই যাত্রী কয়েকজনকে সঙ্গে নিয়ে স্টেশনে ফিরে সঞ্জিত মণ্ডলকে মারধর করেন। এ সময় সহকারী স্টেশন মাস্টার ও ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাকির জাহান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

শাকির জাহান বলেন, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে আটকানোয় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আমিও হামলার শিকার হই।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এসআই মো. শাহআলম মিয়া বলেন, সকালে বিনা টিকিটে ভ্রমণকারী এক যাত্রী দলবল নিয়ে এলে বিষয়টি মীমাংসা করে দিই। পরে দুপুরে ওই পক্ষ আবার এসে দুজনকে মারধর করে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ